১ চুক্তি ও ফ্রি ব্যবহারের মেয়াদ
- এই চুক্তি এডমিন ইউজার তৈরির দিন থেকে ৩ (তিন) বছর কার্যকর থাকবে।
- ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করলে ৬ মাস সম্পূর্ণ ফ্রি — এই সময়ে সফটওয়্যারের সব ফিচার ব্যবহার করা যাবে।
- ১ জানুয়ারি বা তার পরে রেজিস্ট্রেশন করলে ফ্রি ব্যবহারের মেয়াদ হবে ৩ মাস।
- ফ্রি মেয়াদের গণনা শুরু হবে এডমিন ইউজার তৈরির দিন থেকে।
- ফ্রি মেয়াদ শেষ হওয়ার পর বেসিক প্যাকেজের বাইরের ফিচারগুলো ব্যবহার চালিয়ে যেতে হলে সংশ্লিষ্ট প্যাকেজের ফি পরিশোধ করতে হবে।
২ প্যাকেজ ও মাসিক সার্ভিস ফি
বেসিক
সম্পূর্ণ ফ্রি
স্টুডেন্ট ম্যানেজমেন্ট ও ফি কালেকশন — কোনো চার্জ নেই।
স্ট্যান্ডার্ড
১ টাকা / স্টুডেন্ট / মাস
সর্বনিম্ন ৫০০ টাকা প্রতি মাস।
প্রিমিয়াম
২ টাকা / স্টুডেন্ট / মাস
সর্বনিম্ন ১০০০ টাকা প্রতি মাস।
মাসিক বিল হিসাব হবে ঐ মাসের সক্রিয় (একটিভ) স্টুডেন্ট সংখ্যার ভিত্তিতে। হিসাবকৃত ফি সর্বনিম্ন সীমার কম হলে সর্বনিম্ন ফি প্রযোজ্য হবে।
৩ অগ্রিম পরিশোধে ডিসকাউন্ট
৫% ছাড় — ৬ মাসের ফি একসাথে পরিশোধে
১০% ছাড় — ১ বছরের ফি একসাথে পরিশোধে
- ডিসকাউন্ট প্রযোজ্য হবে পুরো মেয়াদের মোট বিলের উপর।
৪ অতিরিক্ত সার্ভিস
- এসএমএস সার্ভিস: প্যাকেজ ফি-এর অন্তর্ভুক্ত নয়; প্রকৃত ব্যবহারের ভিত্তিতে আলাদাভাবে চার্জ করা হবে।
- অন্যান্য সকল সার্ভিসের মূল্য BD Academies-এর নির্ধারিত পলিসি অনুযায়ী প্রযোজ্য হবে।